শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট / ৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী’র বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক জানায়, গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু হয়। তদন্তের অংশ হিসেবে তাদের কাছে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল না করায় দুদক আইনে মামলা করা হয়েছে।

একইসঙ্গে তাদের অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।

সাংবাদিক নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণঅভ্যুত্থানের সময় তিনি বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে অন্যতম সক্রিয় মুখ ছিলেন। পটপরিবর্তনের পর থেকেই তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক।

সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

একইদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।

অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই ৪২ জনকে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *