শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

নির্বাচন এককভাবে নাকি দলগত, প্রশ্নে তারেক রহমানের কৌশলী উত্তর

ডেস্ক রিপোর্ট / ৭৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার মধ্যে অন্যতম— বিএনপি নির্বাচনে অংশ নেবে এককভাবে, নাকি একটি বৃহত্তর জোট গঠনের মাধ্যমে? এই প্রশ্নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর এসেছে কৌশলী ভঙ্গিতে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান সরাসরি দলগত বা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট না করে বরং গুরুত্ব দিয়েছেন সময়মতো নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর।

তারেক রহমান বলেন, বিএনপি প্রথম থেকেই বলে আসছে, যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হলে তারাই সিদ্ধান্ত নেবে দেশ কাদের হাতে থাকবে।’

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনার অবসান ঘটাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ইঙ্গিতকে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে কিনা, সে প্রশ্নে তারেক রহমান এমনভাবে উত্তর দিয়েছেন, যেখানে বিষয়টি স্পষ্ট না হলেও, জনগণকে ‘দেশের মালিক’ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত নেবে জনগণই— দেশ কাদের হাতে থাকবে।

তারেক রহমান বলেন, একটি নির্বাচন হলেই যে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা না। তবে একটি বৈধ সরকার সমস্যাগুলো চিহ্নিত করে ধীরে ধীরে তার সমাধান করবে— এটাই স্বাভাবিক।

তিনি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও সরকার এখন ফেব্রুয়ারি নির্ধারণ করেছে, এবং বিএনপি আশা করছে সরকার ধাপে ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *