শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মৃত্যুর আগে হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেছেন বদরুদ্দীন উমর

ডেস্ক রিপোর্ট / ৬৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বরেণ্য বুদ্ধিজীবী, লেখক ও গবেষক বদরুদ্দীন উমর মৃত্যুর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ৬ পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয়। এতদিন তার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় ছিল প্রসিকিউশন। কিন্তু রোববার (৭ সেপ্টেম্বর) তিনি না ফেরার দেশে চলে যান।

 

এ অবস্থায় প্রসিকিউশন জানিয়েছে, বদরুদ্দীন উমরের জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণের জন্য আবেদন করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। একইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এরপর প্রসিকিউশন টিম তার জবানবন্দির পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশ করে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় বদরুদ্দীন উমর ছিলেন দ্বিতীয় সাক্ষী। জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি এই বামপন্থি রাজনীতিক তার জবানবন্দিতে শেখ হাসিনার শাসনকাল, ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল, দমননীতি, নির্বাচন কারচুপি, মানবাধিকার লঙ্ঘন, ভারতের সঙ্গে আঁতাত এবং আওয়ামী লীগের রাজনৈতিক পতন নিয়ে বিস্তৃত বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *