শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে

ডেস্ক রিপোর্ট / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি (Well Marked Low Pressure) দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ (Low Pressure) আকারে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) আজ দুপুরে প্রকাশিত এক নজরে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগের কিছু স্থানে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে; [উল্লেখযোগ্যঃ লালাখাল (সিলেট) ৬৫.০ মিমি; জাফলং (সিলেট) ৬২.০ মিমি] তবে উজানে ভারতে কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। আগামী ২৪ ঘণ্টা (০৪ সেপ্টেম্বর ০৯.০০টা থেকে ০৫ সেপ্টেম্বর ০৯.০০টা পর্যন্ত) দেশের সিলেট বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রধান অববাহিকার তথ্যঃ ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন হ্রাস পেতে পারে ও পরবর্তী ০২ দিন স্থিতিশীল থাকতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী ০৩ দিন হ্রাস পেতে পারে; এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন হ্রাস পেতে পারে। খুলনা বিভাগের গড়াই ও মাথাভাঙা নদীসমূহের পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *