শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

স্ত্রী তালাক দেওয়ায় আক্রোশে সৎ ছেলেকে হত্যা

রিপোর্টার নাম ঃ / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে সৎ ছেলে রাকিবুল হত্যায় জড়িত অভিযোগে আজহারুল সরদারকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে খুলনার হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল।

র‌্যাব জানায়, স্ত্রী তফুরা খাতুন তালাক দেওয়ায় আক্রোশবশত ছেলেকে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আজহারুল। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, তফুরা খাতুনের প্রথম স্বামী খায়রুল সরদার মারা গেলে তিনি দুই বছর আগে আজহারুলকে বিয়ে করেন। বিয়ের পর নির্যাতনের শিকার হয়ে তিনি আদালতের মাধ্যমে আজহারুলকে ৩-৪ মাস আগে তালাক দেন। এরপর থেকে আজহারুল তাকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন। ১৪ আগস্ট সকাল ৯টায় ছেলে রাকিবুল প্রতিদিনের মতো কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। ১৫ আগস্ট সকাল পর্যন্ত রাকিবুলের খোঁজ না পেয়ে মা তফুরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

কামরুজ্জামান আরও বলেন, তফুরা ছেলের খোঁজ জানতে চাইলে আজহারুল সঠিক তথ্য দেননি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজহারুল জানান, রাকিবুল তার সঙ্গে সাতক্ষীরায় আছে এবং তিনি তফুরার কাছ থেকে বিকাশে কিছু টাকা নেন। ১৬ আগস্ট সকালে তফুরা মোবাইল ফোনে জানতে পারেন, রাকিবুলের লাশ আজহারুলের ভাড়া বাড়িতে রয়েছে। পরে পুলিশের ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ১৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় স্থানীয়দের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়ায় আজহারুলের ভাড়াবাড়ি থেকে রাকিবুলের লাশ উদ্ধার করেন। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তফুরা ১৭ আগস্ট ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করেন।

কামরুজ্জামান জানান, ১৪ আগস্ট রাতেই ভাড়াবাড়িতে রাকিবুলকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা করে আজহারুল। স্ত্রীর তালাকে আক্রোশবশত সে এ ঘটনা ঘটায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *