শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রিপোর্টার নাম ঃ / ১৫২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ শুরু হবে। রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এর আগে, আজ সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন, শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।

গত ২১ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *