শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মেনন-ইনু ও পলক কাঠগড়ায় উঠলেন হাঁপাতে হাঁপাতে, নামলেন লিফটে

রিপোর্টার নাম ঃ / ৭৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

পুলিশ পাহারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আনা হয় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মাহাদী হাসান পান্থকে হত্যার অভিযোগে কদমতলী থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতের সিঁড়ি বেয়ে তাদের তোলা হয়। সবার সামনে ছিলেন মেনন, মাঝে ইনু এবং পেছনে ছিলেন পলক।

আদালতের তৃতীয় তলায় উঠলে ইনু সিঁড়িতে দাঁড়িয়ে যান। তখন সঙ্গে থাকা পলক ও মেননও থেমে যান। এসময় ইনু বলেন, তার হার্টে সমস্যা। কিছুক্ষণ পর তাদেরকে ফের সিঁড়ি দিয়ে নেওয়া হয়।

আরও এক তলা ওঠার পর চতুর্থ তলায় গিয়ে ফের তারা থেমে যান। সেখানে কিছুক্ষণ তারা দাঁড়িয়ে থাকেন। এরপর তারা হাঁপাতে হাঁপাতে আদালতের কাঠগড়ায় ওঠেন। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর পুলিশ প্রহরায় তাদের আদালতের পঞ্চম তলার লিফটে করে নিচে নামানো হয়।

সেখান থেকে পায়ে হেঁটে তাদের হাজতখানায় নেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকাল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নাম্বার এজাহারনামীয় আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *