শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

গভীর রাতে মওলানা ভাসানীর মাজারে নাহিদ ইসলাম

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।

 

সোমবার (২৮ জুলাই) মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।

জানা গেছে, গতকাল জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তারা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।

মাজার জিয়ারত শেষে ভাসানীর মাজার চত্বরের দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মওলানা ভাসানী কৃষক-শ্রমিক মেহনতী মানুষের জন্য দেশ গড়তে চেয়েছিলেন। তিনি ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। মওলানা ভাসানী বাংলাদেশের জনগোষ্ঠীকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে পরিচিত করিয়েছেন। তিনি ছিলেন রবুবিয়াতের প্রবক্তা। ভাসানী ছিলেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক।’

নাহিদ আরও বলেন, ‘মওলানা ভাসানী যে রাজনীতি করেছেন, কৃষক-শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে এনসিপি তারই পথ অনুসরণ করে ভবিষ্যতে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের বাসযোগ্য দেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি টাঙ্গাইল পৌঁছে তার মাজারে আসা প্রথম দায়িত্ব মনে করেছি। এ জন্য মওলানা ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *