শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দেশের সর্ববৃহৎ সিরাত অলিম্পিয়াডের উদ্বোধন: থাকছে ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল

রিপোর্টার নাম ঃ / ৩৯৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

দেশের সর্ববৃহৎ সিরাত অলিম্পিয়াডের উদ্বোধন: থাকছে ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী চর্চার প্রসারে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫। এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতার সীমাবদ্ধতায় আবদ্ধ নয়, বরং এটি নবী করিম (সা.)-এর আদর্শ জীবনচর্চার প্রতি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই আয়োজিত হচ্ছে।

সিরাত অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী ও নাগরিক সমাজের মাঝে রাসূল (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র, ও মানবিক গুণাবলির প্রচার। ২০২৫ সালের এই আয়োজনটি দেশব্যাপী পরিচালিত হবে এবং এতে যেকোনো শ্রেণী পেশার পুরুষ ও নারী অংশগ্রহণ করতে পারবেন।

অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন প্রোগ্রাম গত ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ রফিকুল ইসলাম মাদানী, এবং সমাপনী বক্তব্য প্রদান করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। তাঁদের প্রাঞ্জল ও প্রেরণাদায়ক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫ এর চ্যাম্পিয়ন পাবেন ওমরা পালনের সুযোগ ও গোল্ড মেডেল, রানার আপ পাবেন ল্যাপটপ ও সিলভার মেডেল। এছাড়া সকল ফাইনলালিস্টের জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট।

প্রতিযোগিতার নির্ধারিত সিলেবাস, অলিম্পিয়াডের নিজস্ব সংকলন “নববী দর্পণ”। একইসাথে উক্ত বইয়ের মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে সিলেবাস নির্ধারিত বইটি দেয়া হবে সম্পূর্ণ ফ্রী। রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত।

রেজিস্ট্রেশন লিংক: https://siratolympiad.com/SiratOlympiadRegistretion

এই উদ্যোগ নিঃসন্দেহে দেশের শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। যেখানে আজকের তরুণ সমাজ প্রযুক্তি নির্ভর ও তথ্যপ্রবাহে বিভ্রান্ত, সেখানে এই ধরনের প্রতিযোগিতা তাদের অন্তর্নিহিত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে পারে।

বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড ২০২৫—এই ব্যতিক্রমী আয়োজন আমাদের নৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক মাইলফলক হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *