শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করতে আহবান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ

রিপোর্টার নাম ঃ / ১৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করতে আহবান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ
মোঃমিজানুর রহমানঃ ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কেনাকাটা না করতে আহবান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ,রাজধানীর উত্তরায় গনশুনানিতে এসব কথা বলেন তিনি,
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকালে রাজধানীর উত্তরায় উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭ এর সকল ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক এ আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি যেখানেই গণশুনানিতে যাচ্ছি দুটি কমন অভিযোগ পাচ্ছি একটি হলো ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করুন, আরেকটি হলো ফুটপাত ও রাস্তার অবৈধ হকার উচ্ছেদ করুন। ব্যাটারিচালিত অটোরিকশা বাংলাদেশে সব জায়গায় অবৈধ। সবাই বলছেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করুন, কিন্তু আপনারাই আবার অবৈধ এই যানবাহনে চড়ছেন। আমি সবাইকে আহবান করছি আপনারা অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশায় চড়বেন না। আপনারা না চড়লে তারা নিরুৎসাহিত হবে।’

ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহবান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকা শহরে প্রতিটি এলাকায় বাজার আছে, মার্কেট আছে। আপনারা দয়া করে ফুটপাতের ও রাস্তার অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করে বাজার থেকে ও মার্কেট থেকে কেনাকাটা করুন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যা সমাধান করা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *