শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ওয়ান হাউজ ওয়ান মিডিয়ার সুপারিশ

অনলাইন ডেস্ক / ১৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

একই কোম্পানি বা মালিকের অধীনে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠান না রাখার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এক্ষেত্রে ‘ওয়ান হাউজ, ওয়ান মিডিয়ার’ সুপারিশ করেছে কমিশন।

শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

কামাল আহমেদ বলেন, একই হাউজ থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে। একই হাউজ থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে। একই ভাষায় মতামত বা বিশ্লেষণ লেখা হচ্ছে। একই ধরনের লেখা কাগজ কেন কিনবে পাঠক, সেই পত্রিকা থেকে কি পাচ্ছে পাঠক। এটি হচ্ছে বাজারের স্বচ্ছ প্রক্রিয়াকে বিভ্রান্ত করার কৌশল।

যাদের মালিকানায় একাধিক টেলিভিশন কিংবা পত্রিকা আছে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন কোন প্রতিষ্ঠানটি রাখবেন। হয় মালিকানা বিক্রি করে দেবেন না হলে একাধিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *