শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু

রিপোর্টার নাম ঃ / ১০৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি : সংগৃহীত
ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেন মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলিমের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সদিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৮ নেতাকর্মী আহত হয়। এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কবির হোসেন উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি।

এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের নির্দেশে থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে কবির হোসেনকে হত্যা করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি মো. রওশন ইয়াজদানি জানান, মঙ্গলবার দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কেজির মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ বিষয়ে জানতে বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *