শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক

রিপোর্টার নাম ঃ / ১২৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

Updated…

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র নবনির্বাচিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র (২০২৫-২৬) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অভিষেক অনুষ্ঠিত হয়। বিদায় কমিটি নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। গত ১০জানুয়ারি সমিতির ভোট অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে কাজ করার জন্য সব সময় পাশে থাকবো। এছাড়া, সদস্যদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নতুন কমিটির আগামী দুবছরের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক। তারা যতভুলভ্রন্দি তুলে ধরবে তত ভুল ঘুচিয়ে সঠিকভাবে কাজ করা যাবে। আমরা সবাই শরীয়তপুর একটা ছায়ার নিচে আছি। এ জেলার জনসংখ্যার ভিত্তিতে উন্নয়ন করার দরকার। তাই শরীয়তপুরের উন্নয়নের জন্য আমাদেরই উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন জেলা উন্নয়ন হলেও শরীয়তপুরে হলো না কেন? আগে যারা শরীয়তপুরের দায়িত্বে ছিলেন তারা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। শরীয়তপুর জেলার বিভিন্ন উন্নয়নের জন্য সরকার যে বাজেট দিয়েছিল সেই বাজেটের টাকা কোথা গেলো? এই অনিয়মের বিষয়ে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে। সাংবাদিক ও রাজনীতিবিদ মিলে নতুন একটি শরীয়তপুর গড়ার প্রত্যায় ব্যক্ত করে শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিএম ইউসুফ আলী বলেন, মানুষের কল্যানে সাংবাদিকদের সর্বদা সজাগ থাকতে হবে। যে যেখানে থাকুক জন্মস্থানকে এগিয়ে নেয়া সকলের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো: ওবায়দুল্লাহ মামুনের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মনিরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা.সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য মো. মহিউদ্দিন আহমেদ জিন্টু, শরীয়তপুর সাংবাদিক সমিতির ঢাকা’র প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, কমিশনার কাঞ্চন কুমার দে, রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব এইচ এম সাগরসহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *