শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বৈষম্যবিরোধী সমন্বয়কদের গাড়িবহরে হামলা, বিচার দাবি

অনলাইন ডেস্ক / ১৯৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পথে নারায়ণগঞ্জ জেলার মেঘনা ব্রিজের ঢালে তাদের গাড়িতে নৃশংস হামলা এবং ভাঙচুর করা হয়। এতে কয়েকজন গুরুতর জখম হন এবং নারী নেতৃবৃন্দকে হেনস্তা করা হয়। এ সময় সবার মোবাইল ফোন এবং টাকা ছিনতাই করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী নেতৃবৃন্দের ওপর বারবার হামলা প্রমাণ করে যে, দেশ এখনও ফ্যাসিবাদীদের কবল থেকে মুক্ত হয়নি। তারা আগের মতোই রাহাজানির রাজত্ব এখনও কায়েম রেখেছে। যার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বারবার হামলার শিকার হচ্ছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *