শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

স্ত্রীকে পরকীয়ার জেরে খুন করে স্বামী আত্মহত্যা।

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যাকরেছেন স্বামী। ঘঠনাঠি গাজীপুর মহানগর বাইমাইল এলাকায়।

রোববার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল নয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর নয়াপাড়া এলাকায় জালাল উদ্দিন কয়েক বছর আগে একই এলাকার পারভীন আক্তারকে বিয়ে করেন। পারভীনের আগেও একটি বিয়ে হয়েছিল। শ্বশুর বাড়িতে থেকে জালাল উদ্দিন স্থানীয়ভাবে ভাংগারী মালামালের ব্যবসা করতেন। তার ব্যবসায় সহাযোগিতা করতেন তার স্ত্রী পারভীন আক্তার। বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিলো। গত শনিবার রাতে দুইজনের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। রোববার অনেক বেলা হয়ে গেলেও তারা ঘরের দরজা না খোলায় বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজার ফাঁকা দিয়ে জালাল উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন পারভীন আক্তারের লাশ বিছানার উপর পড়ে আছে। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ দুপুরে নিহত দুইজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন তার স্ত্রীকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *