শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

জেসিআই বাংলাদেশের নতুন সভাপতি কাজী ফাহাদ

অনলাইন ডেস্ক / ১১৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এ স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা হয়।সাধারণ সভা শেষে ভোটগ্রহণের মাধ্যমে আগামী এক বছরের জন্য কাজী ফাহাদ জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তি‌নি কাজী প্রিন্টিং অ্যান্ড এক্সে‌সরি‌জের ব‌্যবস্থাপনা প‌রিচালক এবং বিজিএপিএমইএ এর একজন পরিচালক।নবনির্বাচিত সভাপতি কাজী ফাহাদ বলেন, জেসিআই বাংলাদেশে তরুণদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, সারাদেশের উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া এবং বহির্বিশ্বের সঙ্গে দেশের তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করা।

এবারের নির্বাচ‌নে নির্বাচন ক‌মিশনার হিসেবে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন সদ্য বিদায়ী সভাপ‌তি মো. জিয়াউল হক ভূঁইয়া। এছাড়া নির্বাচন ক‌মি‌শ‌নের সদস‌্য হিসেবে ছি‌লেন জেসিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মসুদ মান্নান এবং শাখাওয়াত হোসেন মামুন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের একটি সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। জেসিআইর ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইর ৪১টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *