শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

প্রতিশোধ না নেওয়ার ঘোষণা সিরিয়ার বিদ্রোহীদের

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার বিদ্রোহীরা। সেই সঙ্গে তারা আরও ঘোষণা দিয়েছেন যে, ‘নতুন সিরিয়া’ হবে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ জায়গা, যেখানে ন্যায়বিচারের জয় হবে এবং সকল নাগরিকের মর্যাদা রক্ষা করা হবে।

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, “আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।”

এদিকে, আপাতত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি।

এক টেলিগ্রাম বার্তায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, এখন বিদ্রোহীরা দামেস্কের কোনও সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করবে না।

তিনি বলেন, “সরকারি প্রতিষ্ঠানগুলো ‘আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির তত্ত্বাবধানেই থাকবে।” সূত্র: বিবিসি, আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *