মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
উত্তরায় গড়ে উঠেছে ইট-বালি-পাথরের শক্তিশালী চোর সিন্ডিকেট”দিনে ব্যবসায়ী, রাতে চোর চক্র: ৯ দিন পেরিয়ে গেলেও সন্তানের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবার নিখোঁজ ১২ বছরের সাব্বির: ইকবাল বাহিনীর দখলবাজি: কোটি টাকার জমি গ্রাসে সশস্ত্র হামলা,ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি। ডিয়াবাড়িতে ৬ ঘণ্টা গরুসহ খামারি আটক, হাসিলের নামে চাঁদা দাবীর অভিযোগ। ডিয়াবাড়ি পশুর হাট: স্টিকারের নামে ৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ। দিয়াবাড়ি পশুর হাটে চরম অব্যবস্থাপনা: ত্রিমুখী  চাঁদাবাজী চার সেক্টর জুড়ে গরু হাট” তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে ৭২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ০২

মকবুল হোসেন। / ৭০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মকবুল হোসেনঃ ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আলালপুর সাকিনস্থ এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা রাস্তার উপর স্হাপনকৃত চেকপোস্টে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি নীল ও হলুদ রংয়ের পিকআপ চেকপোস্ট অতিক্রম করলে সিগনাল দিয়ে থামায়। ধৃত মাদককারবারিদের প্লাস্টিকের বস্তায় থাকা মালমালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন সন্তোষজনক উত্তর না দিলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। ধৃত মাদককারবারিগন ১। মোঃ আব্দুস সালাম (৪০) এবং ২। মোঃ আব্দুল হালিম (৩৫), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর’দ্বয়কে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশী করে ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদ, ০২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা
ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় আলামত সহ ধৃত মাদককারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামী হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *