শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

মকবুল হোসেন / ৪৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

মকবুল হোসেনঃ ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ৯ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব, বিজিবি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল, কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদেরও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *