শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বিপ্লব ও সংহতি দিবসে ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

আবুল কালাম আজাদ / ২৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আবুল কালাম আজাদঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহামেদ বাচ্চু।

শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ বিকালে ভালুকা বাজার এলাকায় এই র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই সেনা ও বেসামরিক জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে জাতীয় বিপ্লব ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল। তারা বলেন, আজও সেই চেতনা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *