শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ময়মনসিংহ সদর কোম্পানি, র‍্যাব-১৪,এর পৃথক অভিযানে পলাতক আসামী গ্রেফতার ২

মকবুল হোসেনঃ / ২৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

মকবুল হোসেনঃ ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪এর

পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল( ৫২)
শাহাদুল ইসলাম কালু(২৬)কে গ্রেপ্তার করা হয়েছে।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৬(৫)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) , জিআর নং-৩৭৬/২৩, প্রসেস নং-৩৮৪৩/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল (৫২), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ০৫ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২১:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ সরকারী কলেজের সামনে অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আলাল (৫২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অপর একটি অভিযানে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-৯৭(১০)২২, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক), জিআর নং-৬১/২৫, প্রসেস নং-৩৮৩৬/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাদুল ইসলাম কালু (২৬), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ০৫ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২২:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাদুল ইসলাম কালু (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *