শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ঈশ্বরদীতে অস্ত্রসহ মাদক কারবারি আটক

সৌরভ কুমার দেবনাথ / ৪৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:  পাবনার ঈশ্বরদীতে রিভলবার, ম্যাগজিনভর্তি ৬ রাউন্ড গুলি ও ১৭ পিচ ইয়াবা বড়িসহ মো. সোহান কবীর (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল।

গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়াস্থ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত সোহান ওই এলাকার মজিবর রহমানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী খ-সার্কেল পাবনার উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তথ্য মতে সোহানকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে গুলিভর্তি রিভলবার ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে সোহানকে থানায় আনা হয়। এ ব্যাপারে সন্ধ্যায় সোহানের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুন জানান, অস্ত্র ও মাদকসহ আটক সোহানকে আগামিকাল (বুধবার) পাবনা আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *