শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ব্রাহ্মণবাড়িয়ায় রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত, আহত ২

রিপোর্টার নাম ঃ / ৪১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছিলেন, যাদের মধ্যে শিপন (৩৮) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় ইয়াসিন ও নূর আলম নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

 

শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। আহত অন্যরা হলেন,  আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর বিরোধ চলে আসছিল। শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খেতে গেলে রিফাত এলোপাতাড়ি গুলি চালান। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরের স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আহত বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *