শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

টঙ্গী পশ্চিমে প্রভাষক বসির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম ঃ / ১১১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

টঙ্গী পশ্চিমে প্রভাষক বসির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বশির আলম ## গাজীপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব-পশ্চিম ও গাছা) আসনের টঙ্গী পশ্চিম থানার ৫৩নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৫৩নং ওয়ার্ডের স্থানীয় একটি মাঠে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বসির উদ্দিন, সাবেক সভাপতি, গাজীপুর জেলা ও মহানগর যুবদল এবং বর্তমান আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি।
সভায় প্রভাষক বসির উদ্দিন বলেন—
“দেশের জনগণ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন—
৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদেক হোসেন, গাজীপুর মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার বীনা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্থানীয় বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন (ভাসানী), ৫১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামীম বেপারী, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের দমন-নিপীড়ন সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে অবিচল রয়েছে। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, এবার ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সভা শেষে দেশ ও দলের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ধানের শীষের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা পুরো এলাকা প্রদক্ষিণ করে।
স্লোগান:
“বাংলাদেশ জিন্দাবাদ — ধানের শীষের জয় হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *