শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে জিএমপি কমিশনারের হাতে ইসিজি ও অক্সিজেন মেশিন হস্তান্তর

রিপোর্টার নাম ঃ / ১৪৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে জিএমপি কমিশনারের হাতে ইসিজি ও অক্সিজেন মেশিন হস্তান্তর
বশির আলম ##গাজীপুর মহানগরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আর্থিক সহযোগিতায় ২টি ইসিজি মেশিন ও ৩টি অক্সিজেন পালস মেশিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (তারিখ) হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত ডিআইজি জনাব জাহিদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ভালো কাজের কোনো প্যারামিটার হয় না। সমাজের সামর্থবান মানুষ যদি দায়িত্বশীল আচরণ করে, তবে দেশ পরিবর্তন সম্ভব। পুলিশ শুধু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সমানভাবে অংশগ্রহণ করবে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসক ও রোগীদের সুবিধার্থে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমান এবং সঞ্চালনা করেন চিকিৎসক ডা. খাইরুল কবির রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মহিউদ্দিন আহমেদ,
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জনাব মো. ওয়াহিদুজ্জামান,
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল,
জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার মুখ্য সংগঠক ও হাসপাতালের ছাত্র প্রতিনিধি জনাব আকাশ ঘোষ,
যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ,
এনসিপি নেতা আসাদুজ্জামান দিপু,
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এ ধরনের মানবিক উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *