শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ধামরাইয়ে ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট / ৭৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ঢাকার ধামরাই-টাঙ্গাইল মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত রোলার গাড়ি, মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাটুলিয়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. বিপ্লব হোসেন। তিনি কুশুরা ইউনিয়নের বাউজা এলাকার বদরুদ্দীন মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হোসেন ধামরাই পৌর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মহাসড়কে পৌঁছালে এ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা মহাসড়কটি অবরোধ ও ভাঙচুর চালিয়ে যুবক নিহতের প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পারিবারিক সূত্র জানায়, যে মারা গেছে সে আর কখনো ফিরে আসবেনা। কাজেই এ নিয়ে মামলা করে কি হবে।  আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি।

ধামরাই থানার ওসি দেবাশীষ সানা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের লোকজন মামলা করতে রাজি না হওয়ায় লাশটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *