শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

রিপোর্টার নাম ঃ / ৪৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক অসহায় মা। উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নিশ্চিন্তপুর বট সাহেব বাজার এলাকার বাসিন্দা ফারুল বেগম বুধবার (৮ অক্টোবর) সকালে হাজীগঞ্জ থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ফারুল বেগম জানান, আমার দুই ছেলে। ছোট ছেলে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদক বিক্রি করে সে নিজেও সেবন করে। তাকে অনেকবার সাবধান করা হলেও সে শোনে না। উল্টো আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ঘরের গাভী,জিনিসপত্র,এমনকি মোবাইল ফোনও চুরি করে বিক্রি করেছে মাদকের টাকার জন্য। এখন আমরা ভয়ে-আতঙ্কে দিন কাটাচ্ছি।

তিনি আরও বলেন, ছেলেকে ভালো পথে ফেরাতে অনেক চেষ্টা করেছি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে বলেছি,কিন্তু কেউ কিছু করতে পারেনি। এখন বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি। চাই, প্রশাসন তাকে আটক করে চিকিৎসা ও আইনের আওতায় নিয়ে আসুক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে স্থানীয় কিছু মাদক কারবারির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পড়েছে। তার কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, রবিউলের মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

এদিকে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন,যেন মাদকাসক্ত রবিউলসহ স্থানীয় মাদকচক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের মতে,পরিবার ও সমাজ রক্ষায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *