শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন

ডেস্ক রিপোর্ট / ১৬৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের গুণী শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে, ০৫ আগস্ট ২০২৫ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘সিনিয়র মাদরাসা শিক্ষক’ ক্যাটাগরিতে গুণী শিক্ষকের সম্মাননা অর্জন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। শিক্ষাক্ষেত্রে অবিচল নিষ্ঠা এবং লব্ধ জ্ঞানের আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান Dr. Susan Vize , সম্মানিত অতিথি Dr. Susan Vize , Islamic World Educational, Scientific and Cultural Organization-ICESCO এর ডিরেক্টর জেনারেল Dr. Salim M. Almalik.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *