শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

এভারেস্টে ব্যাপক তুষারঝড়, ৩৫০ জনেরও বেশি উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৬৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি রোববার (৬ অক্টোবর) জানিয়েছে, মাউন্ট এভারেস্টের তিব্বতী অংশে তুষারঝড়ের কারণে ৩৫০ জনেরও বেশি ট্রেকারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। টিংরি অঞ্চলের গুরুত্বপূর্ণ ট্রেকিং রুটে অস্বাভাবিক ভারী তুষারপাত ও বৃষ্টিপাতের কারণে মোট ৫০০ জনেরও বেশি মানুষ বিপদের মুখে পড়ে।

সোমবার (৬ অক্টোবর) সিসিটিভির বরাতে আলজাজিরা জানিয়েছে, উদ্ধারকারীরা ধাপে ধাপে ট্রেকারদের চূড়ার তিব্বতী দিকের ছোট শহর কুদাং-এ পৌঁছে দিয়েছে। এই এলাকার গড় উচ্চতা প্রায় ৪২০০ মিটার (১৩ হাজার ৮০০ ফুট)। সেখানে শুক্রবার থেকে ভারী তুষারপাত শুরু হয় এবং শনিবারও তা অব্যাহত থাকে।

কুদাং পৌঁছানো ১৮ জনের একটি ট্রেকিং দলের সদস্য চেন গেশুয়াং বলেছেন, ‘পাহাড়গুলোতে এত ভেজা ও ঠান্ডা ছিল, হাইপোথার্মিয়ার ঝুঁকি প্রকট। স্থানীয় গাইড জানিয়েছিলেন, অক্টোবরে কখনও এমন আবহাওয়ার মুখোমুখি হননি।

প্রতিবেশী নেপালে শেরপা সম্প্রদায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়ছে। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, দেশের অন্যান্য অংশে আকাশ পরিষ্কার থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তবে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নেপালে শুক্রবারের ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু, ভারতের পূর্ব ইলাম জেলায় পৃথক ভূমিধসে ৩৫ জন নিহত ও ৯ জন নিখোঁজ। এছাড়া বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানও চলমান বন্যায় প্রায় চার মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *