শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে লিপ্ত ছাত্র সমন্বয়ক মোঃ আসাদুর রহমান আকাশ ও তার সহযোগীদের যৌথবাহিনী কর্তৃক গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট / ৯৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার):
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ০৪ অক্টোবর ২০২৫ তারিখ ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর পরিচালক আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন (২৬) ও মোঃ রবিনকে (২৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে মব সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের সংবাদ প্রকাশিত হয়। এছারাও তারা বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়ের এর মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ‍্য করে আসছে। তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সৃষ্টির মাধ্যমে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ চলমান আছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *