শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

গুরুদাসপুর থানার ওসিকে বদলি

ডেস্ক রিপোর্ট / ১০০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হককে বদলি করে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় নেওয়া হয়েছে। 

 

শনিবার (২০ সেপ্টম্বর) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদলির এই আদেশ দেওয়া হয়। নতুন ওসি হিসেবে গুরুদাসপুর থানায় দেওয়া হয়েছে নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক দুলাল হোসেনকে। নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম শনিবার রাতে ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার মাসিক আইনশৃঙ্খলা সভায় নানা অভিযোগ করে ওসির ওপর অনাস্থা এনে তাকে প্রত্যাহারের দাবি জানান সভায় উপস্থিত সদস্যরা। ওই সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে। এ ঘটনায় শুক্রবার ‘আইনশৃঙ্খলা সভায় ওসির বিরুদ্ধে অনাস্থা, প্রত্যাহার দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর একদিন পর শনিবার ওসিকে বদলির আদেশ দেওয়া হয়।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ইত্তেফাককে বলেন, ওসি প্রত্যাহারের সংবাদটি তার নজরে এসেছে। বিষয়টি বিবেচনা করে জনস্বার্থে ওসি আসমাউল হককে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *