শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

‘দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’

রিপোর্টার নাম ঃ / ৬৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাসের হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টিকে সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। 

 

এবার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোড়ন কেটেছেন চিত্রনায়িকা পরীমণি। বলেছেন, দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

Pori-Apu.1পরীমণি। ছবি: সংগৃহীত

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে পরীমণি লেখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামীলীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’ যদিও স্ট্যাটাসটিতে পরীমণি দিদির নাম উল্লেখ করেননি। তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

Pori-Apu.2পরীমণি। ছবি: সংগৃহীত

জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। সেই অপু এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *