শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বিয়ের অনুষ্ঠানে মদপানে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৩

রিপোর্টার নাম ঃ / ৪১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মদপানে একই এলাকার ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩ জন।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।

স্থানীয়রা জানান, কাঠাদিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে মদপানের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মদপানে অসুস্থ হয়ে পড়লে তাদের নেওয়া হয় হাসপাতালে। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা বিকেল পর্যন্ত চারজনের মৃত্যু হয়। এরই মধ্যে মৃত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের বরাতে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি, তাঁরা সবাই অতিরিক্ত মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই ঘটনায় মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

টঙ্গীবাড়ি থানার ওসি বলেন, চারজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তবে প্রশাসনকে অবগত না করেই মরদেহ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *