শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

‘যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন’

বিনোদন ডেস্ক / ১২৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

ঢালিউড নায়িকা রাজ রিপা নানা ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘ময়না’ সিনেমাটি।

তবে অপর একটি সিনেমা ‘মুক্তি’র আগেই পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। একইসঙ্গে ক্ষোভ থেকে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রাজ রিপাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা লিখেছেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিওনা যে স্বপ্ন জেগে আছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন।’

‘তোমার মত কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি আমি ভালো করে জানি। আমাকে নিয়ে ভেবে দেখবা, আমি ইচ্ছে করলে নিজেই সিনেমা ইনভেস্ট করতে পারি কিন্তু আমার কাছে এসব কিছুই আর ভালোলাগে না।’

তার কথায়, ‘আসলে ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন না রিপা! চামড়া যাদের অনেক শক্ত শত শত কমেন্টের জন্য যাদের কিছু আসে যায় না তারাই এই জীবনে ভালো থাকবে। মিলিয়ে নিও, তুমিও জানো ভালো করে কি করলে কি হয়। নামাজ পড়ে আল্লাহ পাক কে বল, তোমার মনে যেনো শান্তি পায়।’

শেষে লিখেছেন, ‘আর আমিও গিয়েছিলাম তোমার এই মুক্তি সিনেমার মহরতে, অবাক হলাম এই সিনেমা এখনও শুটিং শেষ হয়নি? যদি ভুল না হয়, ২০২০ সালের অক্টোবর অথবা ডিসেম্বরে মহরত হয়েছিলো। নতুন শুরু দিয়ে নতুন স্বপ্ন নিয়ে জীবন কে আবার ভাবতে শিখতে পার। হেরে যাওয়া কিন্তু সমাধান নয়। দোয়া রইলো তোমার জন্য বয়স আর কত তোমার, অনেক সময় পড়ে আছে তোমার জন্য, নিজেকে নতুন ভাবে সাজাও বোকা মেয়ে তুমি, ব্যর্থ তুমি হওনি, ব্যর্থ সেই যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *