শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

দংশন করা বিষধর সাপসহ হাসপাতালে আহত শিশু

ডেস্ক রিপোর্ট / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

স্কুল থেকে ফেরার পথে রাস্তায় সাপের দংশনে আহত হয় এক শিশু। শিশুটি চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সাপটিতে পিটিয়ে মেরে ফেলে। মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। পরে সেই বিষধর সাপসহ শিশুটিকে হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে আহত ওই শিশুর নাম সাদিকুর রহমান (৮)। সাদিকুর ওই গ্রামের জাইদুল হকের ছেলে এবং বালাতাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

সাদিকুরের বাবা জাহিদুল হক জানান, বাড়ি থেকে একটু দূরে চিৎকার চেঁচামেচি শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি সাদিকুরকে সাপে কেটেছে। পরে প্রতিবেশীদের সহায়তায় ধানক্ষেতে লুকিয়ে থাকা দাঁড়াশ সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। সাপসহ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার জ্ঞান ফিরেছে। তবে আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।

সাদিকুর রহমানের দাদী জামেনা বেগম বলেন, আমার নাতিকে বিষধর সাপ দংশন করার ১০ মিনিটের মধ্যে সাপসহ ফুলবাড়ী হাসপাতালে এসেছি। বিষধর সাপটি দাঁড়াশের বাচ্চা। আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আহমেদ জানান, দংশন করা সাপসহ রোগীকে নিয়ে আসায় দ্রুত তার চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। তাকে সাপে কাটার সব ধরণের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে তবে সাপটি যেহেতু বিষধর তাই তাকে কমপক্ষে তিনদিন পর্যবেক্ষণে রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিবারটি অনেক সচেতন। তারা গ্রামে করিরাজ/ওঝার কাছে যায়নি। সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসার কারণে শিশুটিকে আমরা বাঁচাতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *