শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

‘বাহুবলী- দ্য এপিক’ আসছে অবিশ্বাস্য দৈর্ঘ্য নিয়ে

বিনোদন ডেস্ক / ৭৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দশ বছর অপেক্ষার পর অবশেষে প্রকাশ পেয়েছে ‘বাহুবলী- দ্য এপিক’-এর প্রথম ঝলক।

মঙ্গলবার (২৬ আগস্ট) বহু প্রতীক্ষিত ‘বাহুবলী: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক উন্মোচন করলেন নির্মাতারা।

সেখানে চোখে পড়েছে মাহিষ্মতী রাজ্যের আভিজাত্য, আর ‘বাহুবলী’ ও ‘বাহুবলী টু’-এর স্মৃতি জাগানো কিছু দৃশ্য। প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। কারণ, এর মধ্য দিয়ে দশ বছর পর প্রভাসকে দেখা যাবে সেই রূপে; তাই আর অপেক্ষা সামলাতে পারছে না দর্শক।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, আর ২০১৭ সালে আসে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পথে এস. এস. রাজামৌলীর নতুন সৃষ্টি ‘বাহুবলী: দ্য এপিক’। সম্পূর্ণ নতুনভাবে তৈরি হলেও আগের দুই ছবির সঙ্গেই রয়েছে গল্পের যোগসূত্র।

এটির বিশেষত্ব হল এটি ৫ ঘণ্টা ২৭ মিনিট ধরে হবে। এটি কোনো সাধারণ এক্সটেন্ডেড কাট নয়, বরং একটি অবিচ্ছিন্ন গল্প বলার অনন্য প্রয়াস। যেখানে অধিকাংশ সিনেমার দৈর্ঘ্য ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে এই সিনেমাটি ভক্তদের ধৈর্য এবং মনোযোগ চায়। আর এ খবর প্রকাশ হতেই ভক্তদের মন্তব্যেও ফুটে উঠছে উচ্ছ্বাস।

প্রথম অংশ ‘বাহুবলী’ বিশ্বজুড়ে ৬৫০ কোটি টাকা আয় করেছিল, আর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী টু’ তো ইতিহাসই গড়ে ফেলেছিল ১৭৮৮ কোটিরব্যবসা করে। ফলে তৃতীয় পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *