শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ঢাকাস্থ ফেনী সদরবাসীর প্রীতি সমাবেশ সম্পন্ন!
খবর প্রতিদিন প্রতিবেদনঃ
গত ১৯ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকায় বসবাসরত ফেনী সদরের বাসিন্দাদের নিয়ে “ফেনী উন্নয়ন পরিষদ, ঢাকা পরিষদ, ঢাকা” এর প্রীতি সমাবেশ সম্পন্ন হয়েছে।
ফেনী সদর উন্নয়ন পরিষদ,ঢাকা’র আহবায়ক ঢাকা ০৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ এর সভাপত্বিতে ফেনী সদর উন্নয়ন পরিষদ, ঢাকার সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আতিকুর রহমান ও প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির সহ- ব্যবস্থাপক সমাজসেবক ও সংগঠক জনাব মোঃ এমরানুল হক ওর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ফেনী সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ও ফেনী- ০৩ (দাগনভুঁঞা ও সোনাগাজী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক, জামায়াতে ইসলামী ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী ডিলাক্স মেশিনারীজ ও মোস্তফা এন্ড কোং ওর স্বত্বাধিকারী জনাব জানে আলম, এনএলআই সিকিউরিটিজ লিঃ এর চেয়ারম্যান ব্যারিস্টার রেদোয়ান ও এস কে এফ বিল্ডার্স লিঃ ওর চেয়ারম্যান জনাব শিব্বির আহমদ ও অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৫০ বছর যেভাবে মানুষের দুর্ভোগ-দুর্যোগে ছিলাম তেমনি সামনে দিন গুলোতে মানুষের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই এবং ফেনী পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও সেনানিবাস স্থাপন করা ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি। তিনি ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদ কে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন। এমপি নির্বাচিত হলে জনগণের আমানত রক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া শুধু ফেনী সদরের নয় পুরো ফেনী জেলার মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিতে উপস্থিত সবাই কে অনুরোধ করেন।
বিশেষ অতিথি বক্তব্য জনাব মোঃ ফখরুদ্দিন মানিক বলেন ফেনী সবার এবং ফেনীর উন্নয়নে এ পরিষদ ভুমিকা রাখার আশা ব্যক্ত করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক জনাব আ.ন.ম আব্দুর রহিম,উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, আইইউটি এর সহযোগী অধ্যাপক ড.সামছু উদ্দিন ফরহাদ, ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব নুরুল করিম,উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুনুর রশিদ, সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন, শহর জামায়াতের সেক্রেটারী মাওলানা সামাউন হাসান, ব্যবসায়ি নাসির উদ্দিন রুমেল, হাফিজ উল্লাহ খান, ইঞ্জিঃ শহীদুল ইসলাম সোহেল, মুঃ ফয়জুল্লাহ নোমানী প্রমুখ।