শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

রিপোর্টার নাম ঃ / ৬৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বলিউডের তারকাজুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে মাঝেমধ্যেই বিচ্ছেদের খবর চাউর হতে দেখা যায়। পরে অবশ্য সে খবর হাওয়ায় মিলিয়েও যায়। সম্প্রতি আবারও গুঞ্জন তীব্র হয় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। এবারও তেমন গুঞ্জনে পানি ঢেলে দিলেন ঐশ্বরিয়া-অভিষেক।

খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া এক ভিডিওতে সুখী পরিবার হিসেবেই প্রমাণ দিয়েছেন বলিউডের এ দম্পতি। এসময় পারিবারিক ছুটি কাটিয়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে দেশে ফিরছিলেন রাই সুন্দরী। আর স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করছিলেন জুনিয়র বচ্চন।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেক তিনজনই হাসিমুখে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয়নি তাদের সম্পর্কে তিক্ততা আছে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আরও কিছু মধুর মুহূর্তের ভিডিও, যেখানে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় অভিষেক-ঐশ্বরিয়াকে।

এক ভিডিওতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়, অন্যটিতে তিনি অভিষেকের কাঁধে হেলে ভক্তের সঙ্গে সেলফি তুলছেন। দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।

কিছুদিন আগে হিন্দি সিনেমায় নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

ঐশ্বরিয়া ও অভিষেকে একসঙ্গে দেখে খুশি ভক্তরা। দুই তারকা তাদের বিচ্ছেদ নিয়ে কিছু না বলে একসঙ্গে সব গুঞ্জন উড়িয়ে দেন। এবারেও সেই পথেই হাঁটলেন দুই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *