শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ভার্চ্যুয়াল আদালতে হাজিরা দিলেন ইনু, মেনন, পলকসহ ৯ আসামি

রিপোর্টার নাম ঃ / ৭৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ৯ জন।

সোমবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান ভার্চ্যুয়ালি তাদের হাজিরা নেন।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মাঈন উদ্দিন চৌধুরী।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেকমন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জন।

আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুযায়ী ভার্চ্যুয়াল আদালত চালুর বিষয়ে গত ৬ আগস্ট ঢাকার সিএমএম মোস্তাফিজুর রহমান অফিস আদেশ জারি করেন।

সেই আদেশে বলা হয়, ঢাকার সিএমএমসহ বিভিন্ন আদালতে চাঞ্চল্যকর মামলা বিচারাধীন। এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাইসিকিউরিটি ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রচুরসংখ্যক আসামিকে বিভিন্ন যানবাহনে আনা–নেওয়া করা হয়। এই আসামিদের মধ্যে জঙ্গিসহ ভয়ংকর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অভিযোগ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আসামিরা রয়েছেন। এই আসামিদের আদালতে আনা–নেওয়ার ক্ষেত্রে প্রায়ই নিরাপত্তাঝুঁকি দেখা যায়।

এই আসামিদের প্রতি জনগণের প্রচণ্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে প্রায়ই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। এমন পরিস্থিতি অবসানের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অনুযায়ী অডিও, ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, মামলার শুনানির নির্দেশনা রয়েছে। ওই আইন অনুযায়ী ঢাকার সিএমএম আদালতের ২৮ নম্বর আদালতের এজলাস কক্ষ ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। এ জন্য জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে ২৮ নম্বর আদালতে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *