শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

চাঁদপুরে ইলিশের জোয়ার: ছোট মাছের ছড়াছড়ি, কমেনি দাম

রিপোর্টার নাম ঃ / ৫৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। গত তিনদিনে গড়ে অন্তত ৬শ মন মাছ এসেছে এই ঘাটে। ছোট মাছের সরবরাহ বেশি। তবে, দাম কমেনি তেমন। যদিও ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ এখনও পর্যাপ্ত নয়; বলছেন ব্যবসায়ী নেতারা।

শনিবার (৯ আগস্ট) সরেজমিন দেখা গেছে, দীর্ঘদিন পর ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর চাঁদপুর মাছঘাট। কয়েকদিন ধরেই দৈনিক ৫-৬শ মন ইলিশ আসছে মাছঘাটে। তাই বেড়েছে কর্মব্যস্ততা।

তবে ঘাটে আসা বেশিরভাগ ইলিশ-ই ছোট আকারের। তাই বড় ইলিশের চেয়ে ছোটগুলোর দাম অনেকটাই কম।

যদিও ক্রেতাদের অভিযোগ, যোগানের সাথে দামের অনেক ব্যবধান। যা আরও কম হওয়ার কথা। যদিও আগের তুলনায় কেজি প্রতি দাম কমেছে ২-৩শ টাকা।

অবশ্য ব্যসায়ী নেতারাও বলেন, ভরা মৌসুমে যে মাছ আসছে সে হিসেবে ছয়শ’ মন অনেক কম। তাই দামের উপর খুব বেশি প্রভাব পড়ছে না।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ৫শ থেকে ৮শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ থেকে ২ হাজার টাকা কেজিতে। আর এক কেজির উপর হলেই দাম উঠছে আড়াই হাজারের ওপরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *