শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

যে ভিডিও ধারণ করতে গিয়ে প্রাণ হারালেন তুহিন

রিপোর্টার নাম ঃ / ৫০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

পেশাদারিত্বই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের। ফিটিং পার্টির তাণ্ডবের ভিডিও ধারণ ও সত্য উন্মোচনের ইচ্ছাকে ধারালো অস্ত্রের মাধ্যমে চিরতরে নিভিয়ে দেওয়া হয়েছে তুহিনের। ভিডিও তথ্য প্রমাণে ওই ফিটিং পার্টির সদস্যদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার রবিউল হাসান।

রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় সদর উপজেলার ভবানীপুর ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি ও সুমনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অন্য একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দনা চৌরাস্তায় বাদশা নামে এক যুবককে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করছিলো সন্ত্রাসীরা। ওই ঘটনা অনেক মানুষ দেখছিলেন কিন্তু প্রতিবাদ করেননি। তবে আসাদুজ্জামান তুহিন সেটির ভিডিও ধারণ করছিলেন। তা দেখে ফেলে সন্ত্রাসীরা। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দাঁড়িওয়ালা ও মাথায় ক্যাপ পরা ফয়সাল ওরফে কেটু মিজান চাপাতি হাতে দৌড়াচ্ছেন। তার সঙ্গে শাহজামাল, বুলেট ও সুজনসহ আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ বলছে একাধিক টিম এখনো পলাতক। গোলাপি ও চিহ্নিত আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, চৌরাস্তা এলাকায় একাধিক ফিটিংস পার্টি ও ছিনতাইকারী রয়েছে। তারা চাঁদাবাজি, ছিনতাই কাজে জড়িত। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে এটিএম মেশিন থেকে টাকা তুলেন বাদশা মিয়া নামে এক চাকরিজীবী। টাকা তোলার সময় ফিটিং চক্র তাকে অনুসরণ করে। এক সময় তাদের চক্রের এক নারী সদস্যকে লেলিয়ে দেয়। পরে কিলার সদস্যরা অস্ত্র হাতে বাদশাকে ধাওয়া করে। এ সময় তুহিন সেটি দেখে ভিডিও করেন। ভিডিও করার অপরাধে ওই সন্ত্রাসীরা তুহিনের ওপর হামলা চালায়।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে আমরা পাঁচজনকে শনাক্ত করতে পেরেছি। ঢাকা ও এর বাইরে তিনিটি জায়গায় আমাদের টিম অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, এই ঘটনায় দুজন ভুক্তভোগী। তুহিন ছাড়া অন্যজন বাদশা মিয়া। তিনি আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *