শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ম্রুনালের প্রেমে মজেছেন ধানুশ?

রিপোর্টার নাম ঃ / ৫৫ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণী অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়েছে, খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন এই নায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে এই নতুন গুঞ্জন।

 

এছাড়াও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দু’জনকে। যেখানে তাদের রসায়ন ভক্তদের নজর এড়াতে পারেনি। গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধানুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে।

এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুশ। একজন অন্যজনের হাত ধরেই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন, ধানুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?

সেই জল্পনায় ঘি ঢেলেছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সান অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুশ।

Naz Cover (9)

সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও ম্রুণাল ও ধানুশকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দুজন।

তাদের এই ঘনিষ্ঠতা দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই,  রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হয়তো ম্রুনালকেই মন দিয়েছেন অভিনেতা। তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুশ ও ম্রুণালকে।

অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি সমাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কণিকা। সেখানেও ধানুশ ও ম্রুণালকে একসঙ্গেই গেছে। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে, গোপনে চুটিয়ে প্রেম করছেন দক্ষিণী এই তারকা জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *