শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

রাশিয়ার জন্য যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের

রিপোর্টার নাম ঃ / ৭৮ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 

দিল্লি-মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই মন্তব্য এলো। সংশ্লিষ্টরা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিই এখন পর্যন্ত তোলা সবচেয়ে বড় অভিযোগ।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, ‘ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ভারতের এই যুদ্ধ অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়।’

মার্কিন এই কর্মকর্তা বলেন, ‘লোকজন শুনে অবাক হবে যে, রাশিয়ান তেল কেনার দিক থেকে ভারত প্রায় চীনের সমকক্ষ। এটা অবিশ্বাস্য তথ্য।’

শনিবার ভারত সরকারের একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে নয়াদিল্লি।

গত ১৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া শান্তিচুক্তি না করলে যেসব দেশ রুশ তেল কিনবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *