শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ঢাকায় “ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ” এর কমিটি গঠন

রিপোর্টার নাম ঃ / ১১০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

ঢাকায় “ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ” এর কমিটি গঠন-

খবর প্রতিদিন রিপোর্ট ঃগত ০১ আগস্ট ২০২৫ শুক্রবার রাজধানীর পল্টনস্থ সাংগ্রী- লা ইন রেস্টুরেন্টে ঢাকায় বসবাসরত ফেনী সদরের আওতাধীন ১২ নং ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে “ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ, ঢাকা” নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোঃ ওমর ফারুক পাটোয়ারীর সভাপতিত্বে উদ্যোক্তা ও সমাজ কর্মী জনাব মোঃ এমরানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংককার ও সমাজ সেবক জনাব মোঃ মোস্তফা, সোনালি ব্যাংক পিএলসি এর সাবেক এজিএম জনাব মোঃ কামাল উদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন বাদলসহ ফাজিলপুর ইউনিয়নের অনেকে।

সাধারণ সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ নাসির উদ্দিন রুমেল কে সভাপতি ও উদ্যোক্তা ও সংগঠক জনাব মোঃ এমরানুল হক কে সাধারণ সম্পাদক করে আগামী ০৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে জনাব মানজুরুল করিম মোর্শেদ, জনাব মোঃ ওমর ফারুক পাটোয়ারী, জনাব মোহাম্মদ মহসিন জনাব এস এম তানভীর উদ্দিন সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া ও জনাব আসাদ আল করিম পায়েল সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন ও সহ-সাংগঠনিক জনাব মাকসুদুর রহমান, কোষাধ্যক্ষ জনাব মোঃ ওমর ফারুক ও সহ-কোষাধ্যক্ষ জনাব হেলাল উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জনাব আবু বক্কর সিদ্দিক সোহেল ও সহ-দপ্তর সম্পাদক জনাব মোঃ নুরুল আফসার (জিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ ফরহাদ হোসেন পাটোয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোর্শেদুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ দিদারুল আলম ও সহ-চিকিৎসা বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোশাররফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোঃ গোলাম আযম, ছাত্র কল্যান সম্পাদক জনাব যোবায়ের হোসেন রাকিব, সমাজ সেবা সম্পাদক জনাব কবির আহাম্মদ বাবলু, ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব মেহেদী ইমতিয়াজ
নির্বাহী কমিটির সদস্য হলেন যথাক্রমে জনাব জামাল উদ্দিন, জনাব তানভীর রাব্বি, জনাব আব্দুল্লাহ নূর মিরাজ, জনাব শাহাদাত হোসেন, জনাব নূরুল গণি তুহিন, জনাব আবু ইউসুফ ও জনাব আসাদুজ্জামান মাসুদ।

নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ নাসির উদ্দিন রুমেল ও সাধারণ সম্পাদক জনাব মোঃ এমরানুল হক নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন ও ফাজিলপুর ইউনিয়নের মৌলিক সমস্যা চিহ্নিত করার আহবান জানান। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নে “ফাজিলপুর সমাজ কল্যান পরিষদ, ঢাকা” সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করবে এ আশ্বস্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ ওমর ফারুক পাটোয়ারীর মুনাজাতের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *