শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরাইলের

রিপোর্টার নাম ঃ / ১১০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।  একইসঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি।

রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রোববার দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।

ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাটজকে উদ্ধৃতি করে বলেছে, ‘আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরাইলকে হুমকি দেওয়া অব্যহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার  ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। ‘

তবে ইসরাইলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল।  পাল্টা জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।  ইসরাইলের অব্যাহত হামলার মধ্যেই তেল আবিবের সমর্থনে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *