শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম ঃ / ২২৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২০ জুন) বিকালে জামায়াতের সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

ইউনিয়ন জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক আবদুল আজিজ,  উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম প্রমুখ। 

কর্মী সম্মেলনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মী সম্মেলনে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন, অনেক দলের নেতারা নির্বাচনে অঢেল টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করে সেই টাকা তোলা হয়। এবার আর তা চলবে না।

তাই তিনি ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও ন্যায় পরায়ন প্রার্থী খুঁজে নিতে ভোটারদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে কোন নির্বাচন হবে না।এসময় তিনি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি গ্রামে নির্বাচনী গ্রাম কমিটি গঠনের পদক্ষেপের কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *