শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

বকশীগঞ্জে পুলিশি অভিযানে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সহ ৪ জন আটক

রিপোর্টার নাম ঃ / ১৬৭ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

বকশীগঞ্জে পুলিশি অভিযানে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সহ ৪ জন আটক

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা

চলমান বিশেষ অভিযানে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ সহ ৪ জনকে আটক করেছে জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতদের শনিবার (১০ মে) দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাশকতার মামলায়
উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মিরাজ কে আটক করা হয়।
একই রাতে পৃথক পৃথক অভিযানে সাধুরপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল আকন্দ, বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম দত্তের চর গ্রামের শাহজামালের ছেলে আবদুল কুদ্দুস, একই গ্রামের আবদুল আলিমের ছেলে হাবিবুল্লাহ মিয়াকে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গত বছর বকশীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ওই চারজনকে আটক করা হয়। শনিবার তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *