শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

উত্তরায় সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ডেকে আনা সেই নারীকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত

রিপোর্টার নাম ঃ / ১৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

উত্তরায় সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ডেকে আনা সেই নারীকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর উত্তরা এলাকা থেকে জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আবু হাসানকে অপহরণের ঘটনায় ফোন ডেকে আনা সেই নারীর রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।

শুক্রবার (০৯ ই মে) দুপুরে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঐ নারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।বিজ্ঞ আদালত তদন্তের সার্থে ঐ নারীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার কৃত নারী নাম রেবেয়া আক্তার রিতা(৩১) সে বর্তমানে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মোঃ রতন মিয়ার মেয়ে।

পুলিশ ও মামলা সুত্রে জানা যায় গত ২৭ শে এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৮.৩০ মিনিটের সময় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। পরে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইচ মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন লোক তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙ্গে বাইরে লাফ দিয়ে পড়ে পালিয়ে যাওয়ার সময় জোরে চিৎকার দিলে তার চিৎকার শুনে পুলিশ ও জনগণ এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  এসময় ফয়সাল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-৭২ তারিখ ২৮ শে এপ্রিল ২০২৫ ইং, ধারা-১৪৩,৩২৩,৩৬৫,৩৭৯ ও ৩৪ পেনাল কোড ১৮৬০। এই মামলায় এ পর্যন্ত সর্ব মোট ১ জন নারী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন আমাদের সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান পিপিএম (সেবা) স্যারের সার্বিক তত্বাবধানে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে গোপন সংবাদের ভিত্তিতে রেবেয়া আক্তার রিতা নামে এক নারীকে টঙ্গী থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ নারী অপহরণ মামলার এজাহার নামীয় আসামী,ঐ নারীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ডের আবেদন করি বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা সঠিক তথ্য উদঘাটনের জন্য ঐ নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য আমাদের হাতে এসেছে, স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। বাকি আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *