শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

আমেরিকাতে বাংলাদেশী নারী খুন বিচারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ।।

রিপোর্টার নাম ঃ / ১৪১ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

আমেরিকাতে বাংলাদেশী নারী খুন বিচারের দাবিতে টঙ্গীতে মানববন্ধন ও বিক্ষোভ।।

বশির আলম ## আমেরিকাতে বসবাসরত বাংলাদেশের গাজীপুরের টঙ্গী এলাকার মেয়ে গত ২ এপ্রিল ২০২৫ ইং তারিখে ফ্লোরিডা শহরে খুন হন । তার খুনের বিচারের দাবিতে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় নিহতের বিচারের দাবি ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন জানান, মনিকা ইসলাম খাদিজার স্বামী রাশেদুল ইসলাম সোহেল ও দেবর শহিদুল ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের মূল আসামি এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে এমনকি নিহতের পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে হুমকি এবং ভয়ভিতি দেখাচ্ছে। স্থানীয় প্রশাসনের কোন সহযোগিতা না পাওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের পরিবারবর্গ ও এলাকাবাসী। নিহতের বড় বোন জানান, বিগত ৩১শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে মনিকা ইসলাম খাদিজাকে ফ্লোরিডায় তার ব্যবসা প্রতিষ্ঠানে পিস্তল দেখিয়ে মৃত্যুর হুমকি দিয়ে থাকে এই ঘটনায় তাৎক্ষণিক ওইখানে একটি জিডি করা হয়েছে। পরবর্তীতে ২ এপ্রিল ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার দেবর তাকে ডেকে নিয়ে হত্যা করে, এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে উক্ত ঘটনার দিন একটি হত্যা মামলা দায়ের করেন । এলাকাবাসীর দাবি খাদিজা খুব ভালো মনের একজন মানুষ ছিলেন । এলাকার সাধারণ মানুষের যে কোন বিপদ আপদে পাশে থাকতেন। অনেক অসহায় মানুষের সহযোগিতা করতেন। মানববন্ধনে এলাকাবাসী আরো দাবি করেন খুনিরা গ্রেপ্তার না হলে রাস্তা অবরোধ সহ বড় ধরনের কর্মসূচি দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *