শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
তুরাগের নয়ানীচালায় স্বামীর পরকীয়ায় গৃহবধূর আত্মহত্যা, উত্তরায় তিন পরিবহনের চাঁদাবাজী মাসে কোটি টাকার বেশি  জিপি নামক চাঁদায় অসহায় চালক ও মালিকরাঃ  উত্তরায় রিকশা তাড়াতেই কাটছে ট্রাফিক পুলিশের দিন, দালাল চক্রের নিয়ন্ত্রণে মহাসড়কে অটোরিকশাঃ  গৌরীপুরে পাম্প থেকে ৫০ হাজার লিটার জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার❞ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ “ত্রিশালে বাবার হাতে শিশু সন্তান খুন” উত্তরায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬” টাকা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে মাদক ব্যবসায়ী হিসেবে চালান উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট : রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

চাটখিলে হেবাকৃত সম্পত্তি দখলের চেষ্টা,আদালতে মামলা

রিপোর্টার নাম ঃ / ১৬৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

চাটখিলে হেবাকৃত সম্পত্তির দখলের চেষ্টা,আদালতে মামলা
বেলাল হোসেন চাটখিলসংবাদদাতাঃ
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন রঘুনাথপুর গ্রামের জহির উদ্দিন মিছাবের বাড়িতে হেবাকৃত সম্পত্তি দখলচেষ্টার ঘটনা ঘটে,

হেবাকৃত সম্পত্তির দখলের জন্য বিবাদী মাহমুদুর রহমান, পিতা মৃত আবুল কাশেম, সাং-করটখিল, পোঃ সোমপাড়া, থানা : চাটখিল, জেলা: নোয়াখালী চেষ্টা করে যাচ্ছে। বাধ্য হয়ে বর্তমান আইনগত মালিক এবং দখলকার মিজানুর রহমান, পিতা হাফেজ নূর আহাম্মদ, সাং রঘুনাথপুর, পোঃ সোমপাড়া, থানা: চাটখিল, জেলা: নোয়াখালী বিজ্ঞ জজ আদালতে একটি দেওয়ানী মোকর্দ্দমা দায়ের করেন। যার দেঃ মোঃ নং ৪৮/২০২৫।
ঘটনার বিবরণ : নোয়াখালী জিলার সাবেক রামগঞ্জ হালে চাটখিল উপজেলার রঘুনাথপুর মৌজার বিএস ১৩৮ নং খতিয়ানের বাদীর মিজানুর রহমানের পিতা হাফেজ নূর আহাম্মদ গং মালিক ছিলেন। সরকারী খাজনাদি পরিশোধের সুবিধার্থে উল্লেখিত বিএস ১৩৮ খতিয়ানের জমা অন্তরে ২৫ নং দাগের ০৩ শতক, ৩১১ নং দাগের ২১ শতক, ১৫ নং দাগে ০.৪২ শতক, ২১ নং দাগে ০.৫৭ শতক, ৩০৭ নং দাগে ০.১৪ শতক, একনে ২৫.১৩ শতাংশ ভূমি। ৩৩০/১৪-১৫ নং মিউটেশন কেইচ করিয়া নিজ নামে ১৮২ নং জমা খারিজ খুলিয়া তৎবাবদ সরকারী খাজনাদি পরিশোধ করিয়া নির্বিবাদে ভোগ করে আসছেন এবং বর্ণিত ১৮২ নং জমা খারিজ খতিয়ানের ৩১১ নং দাগের ২১ শতাংশে বসত বাড়ী করে। উল্লেখিত জমা খারিজকৃত জমির মালিক হাফেজ নূর আহাম্মদ তাদের ঔরশজাত সন্তান এবং মামলার বাদী মিজানুর রহমান এর প্রতি খুশি হয়ে ৩১১ নং দাগের ৯ শতাংশ জমি ভোগদখল করাবস্থায় হেবানামা একখানা দলিল করিয়া দেন। যার হেবা দলিল নং ৬৯৮ তারিখ ১৯/০২/২০১৮ ইং।
উক্ত হেবাকৃত জমির মালিক মিজানুর রহমান নামজারি খাজনা খারিজ করত: বাদী বিবাদী সহ সকলের দৃষ্টিগোচরে নির্বিবাদে ভোগদখল করে আসছেন।
কিন্তু অপ্রত্যাশিতভাবে উল্লেখিত জমির খন্ডিত অংশ বিবাদী ও দলিল দাতা পরস্পর যোগসাজশে বিবাদী বরাবরে গোপনে একটি সাফ কবলা রেজিস্ট্রি করে দেয়। যার দলিল নং ৩১৫৯ তারিখ ৩১/০৭/২০২৪ ইং। উক্ত বিবাদীর দলিলদাতা বাদীর সহোদর ভাই। তাই উল্লেখিত সম্পত্তি এখনো স্থায়ী বন্টক বা সীমানা নির্ধারণ হয় নাই। উক্ত জমি কাত্তা চিহ্নিত মতে ভোগ করে আসছে। তাই বন্টক ব্যতীত ৩১১ নং নালিশী জমি বিবাদী আইনগত হকদার নয়।
গত ০৫/০৪/২০২৫ ইং তারিখে উল্লেখিত বিবাদীর নির্দেশে তার মামা আনু, চাচা শরিফুল্লাহ এবং চাচাতো ভাই মোশাররফ সহ আরো ৮/৭ জন লোকজন নিয়ে অবৈধভাবে জোরপূর্বক বাড়ি দখলের পাঁয়তারা করে এবং বাদীর ঘরে তালা মেরে দেয় । বাধ্য হয়ে বাদী আদালত কর্তৃক নিষেধাজ্ঞা ও স্থায়ী বন্টক নামার একটি মামলা দায়ের করেন,যাহার নং৪৮/২০২৫। মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ২১/৪/০২৫ ইং তারিখে বিবাদীর বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করেন এবং উল্লেখিত জমির আইনগত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উক্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়।## হেবাকৃত সম্পত্তির দখলের চেষ্টা,আদালতে মামলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *